Skip to main content

Posts

Showing posts from January, 2023

খালি

মিশন কন্ট্রোল থেকেই হাঁড়িকে প্রোগ্রাম করে পাঠানো হয়েছিল। অভিযাত্রীদের খাওয়াবে, এমনটাই নির্দেশ ছিল। এবং খাবার পুড়িয়ে ফেলবে না। আর তাই হাঁড়ি সে নির্দেশ মেনেই জেনারেটরের পাশে তার সম্মানিত স্থানে রেশনের কাঁচামাল দিয়ে খাবার তৈরী করে যায়।  খুব বেশিদিন না যেতেই নতুন গ্রহের বাতাস হাঁড়িকে আলোড়িত করে তুলল। তার মরচে ধরা ধাতুর চামড়া সেই বাতাসের আলতো ছোঁয়া পেয়ে নতুন চৈতন্য লাভ করল। সে ধীরে ধীরে প্রতিটা অভিযাত্রীদের আলাদা আলাদা করে চিহ্নিত করা শিখল ছোট ছোট আলোর বিন্দু হিসেবে, টিমটিম করে জ্বলা-নিভু করা আলোক বিন্দুরা। তারা যখন হাঁড়ি থেকে খাবার নিয়ে যায় তাদের আলো উজ্জ্বল হয়ে ওঠে। এই উজ্জ্বল আলোতে হাঁড়ির মাঝে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয় যাকে সে তুষ্টি  হিসেবে জানে।  এখানে বাতাসে কখনো কম্পন হয়, অভিযাত্রীরা সেটা দিয়ে একে অপরের সাথে যোগাযোগ করে বলেই হাঁড়ি জানে। অভিযাত্রী সবার নিজেদের জন্য আলাদা আলাদা কম্পন রয়েছে, এমনকি হাঁড়িকেও তারা একটা কম্পন বা শব্দ দিয়েছে। তারা ওকে জাদুর হাঁড়ি ডাকে, কীংবা কেবল খালি।  তারা হাঁড়িকে খালি ডাকার সময় তাদের আলোর উজ্জ্বলতা বেড়ে যায়, এবং তারা হাঁড়ির ঢাকনায় আল...